Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত যুবক কানাইঘাটের

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০২০

গোলাপগঞ্জে ট্রাক-মাক্রোবাস সংঘর্ষের পর সিলিন্ডার বিষ্ফোরণে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত এই যুবকের পরিচয় বিকেলে পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার।  

এ ঘটনায় শিশু সহ ৪জন যাত্রী আহত হলে নিহত ১জনের পরিচয় সারাদিন পাওয়া না গেলেও রাতে এই যুবকের পরিচয় সনাক্ত করা হয়েছে। সে কানাইঘাট উপজেলার তালবাড়ি পুর্বকোনা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মারজান আহমদ (২৫)।

বুধবার ভোরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লাগ্রামস্থে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটলে বিয়ানীবাজার উপজেলার  চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত  কুনু মিয়ার পুত্র রাজন আহমদ (২৭), নোহা গাড়ি চালক একই গ্রামের আব্দুল জলিলের পুত্র সুনাম আহমদ (২৬) সহ ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এরমধ্যে মারজান আহমদের পরিচয় তখন তাৎক্ষণিক জানা যায়নি।

এছাড়াও ঘটনাস্থলের পাশের কলনিতে থাকা শিশু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার হাসান আহমদ (৮) এর উপর সিলিন্ডারের একটি টুকরো পড়লে এই শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.