Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পৌরসভা নির্বাচন

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা রির্টানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার এর কার্যালয়ে এই প্রতিক দেয়া হয়।

মেয়র পদে পাঁচ প্রতিদ্বন্দ্বি প্রার্থী যারা প্রতিক পেয়েছেন তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তার হোসেন (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি আমজাদ আলী শফিক  মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু রায় (জগ)।এছাড়া ৩৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৯ নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টির নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.