Sylhet Today 24 PRINT

রিভলবার নিয়ে রাস্তায় ঘুরছিলেন সুমন

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ ডিসেম্বর, ২০২০

সিলেট নগরের আখালিয়া এলাকা থেকে সুমন মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এসময় সুমন মিয়ার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক মামলার আসামি সুমন একটি বিদেশি রিভালবার নিয়ে রাস্তায় ঘুরছিলেন বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় সুমনের কাছ থেকে ওই অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব। তিনি জালালাবাদ থানার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.