Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি  |  ৩১ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে পাইপ ও মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এই অভিযান করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, উপজেলার ৯নম্বর রানীঁগাও ইউনিয়নের হাক্কাজুড়া ছড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে পাইপ ও মেশিন ধ্বংস করা হয়। পরে রানীগাঁও বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ৫ নম্বর শানখলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আং নুরের ছেলে মো. কালা মিয়াকে (২৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.