Sylhet Today 24 PRINT

বড়লেখায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ০১ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা কমিটি গঠন উপলক্ষে শনিবার সন্ধ্যায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের জেলা সভাপতি এ্যাডভোকেট তপন পাল তপু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রজন্ম লীগের জেলা সম্পাদক মোহাম্মদ আহমেদ উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিদুর রহমান শিপলু প্রমুখ।

সম্মেলনে সর্ব সম্মতিক্রমে নোমান আহমদকে সভাপতি, মিজানুর রহমান, কবির হোসেন, গোলাম রাব্বানী, রেহান উদ্দিন, শিপার আহমদ, তোফায়েল আহমদ স্বপন, আলী হোসেনকে সহ-সভাপতি, মুর্শেদুজ্জামান সাদেককে সাধারণ সম্পাদক, আবুল হাসনাত রিপন, ইকবাল হোসেন, আবু সুফিয়ান, ফয়েজ আহমদ, হুসেন আহমদ, মোহাম্মদ শাহাজানকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাহিদুর রহমান সাইদুলকে সাংগঠনিক সম্পাদক ও নিজাম উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.