Sylhet Today 24 PRINT

নতুন বইয়ে আনন্দিত দিরাইয়ের শিক্ষার্থীরা

দিরাই প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২১

বছরের প্রথম দিনে সুনামগঞ্জের দিরাইয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য বিধি মেনে দিরাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান  মামুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি দিরাই সরকারী উচ্চ বালিকা  বিদ্যালয়, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই দাখিল মাদ্রাসা, পূর্ব দিরাই প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন।

এছাড়া উপজেলা মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম হালিম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, আব্দুর রাজ্জাক, এনামুল হক বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত হাওর পাড়ের শিক্ষার্থীরা। নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমীর দ্বিতীয় শ্রেণির ছাত্রী খাদিজা চৌধুরী ও নিশাত চৌধুরী নতুন বই পেয়ে খুবই আনন্দিত।

শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে জানায়,  এতদিন পুরান বই ছিল, অনেক বই ছিঁড়ে গেছে পড়তে ভাল লাগেনা, আজকে স্যার-ম্যাডাম নতুন বই দিয়েছেন, আমাদের খুব আনন্দ লাগছে। আজ থেকে নতুন ক্লাসে উঠছি, নতুন বই পড়াবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.