Sylhet Today 24 PRINT

জুমার নামাজ পড়ারত অবস্থায় মারা গেলেন ফয়জুর

বাহুবল প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের বাহুবলে জুমার নামাজের সময় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) ‍উপজেলার দাড়াগাঁও রেল স্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী।

বড়গাঁও গ্রামের শিক্ষক নুরুল হক বলেন, কাবলার জুমার এক রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.