Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে তক্ষকসহ র‍্যাবের হাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে তক্ষক ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি।

শুক্রবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার সময় মো. মজনু মিয়া (২৯) নামে এই যুবককে আটক করা হয়।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, শুক্রবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন লক্ষীরপাড় গ্রামে অভিযান চালিয়ে একটি তক্ষক ও ৪৪ পিস ইয়াবাসহ মজনুকে আটক করা হয়। মজনু একই এলাকার মো. আব্দুল হাইয়ের পুত্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত আলামত এবং আটককৃতকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.