Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০২ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভানুগাছ বাজারস্থ মণিপুরী মার্কেট মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সৈয়দ তজমুল বক্ত।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবসংতির সভাপতি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, জেলা যুব সংহতি আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক জামাল হাসান। জেলা যুগ্ন আহ্বায়ক বদরুল হাসান জোসেফ, জেলা সংহতি আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল আলম।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, মাধবপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, আলিনগর ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালিক প্রমুখ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আব্দুল আজিজ জুয়েল আহমেদ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.