Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জেল জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও ২ জনকে জরিমানা করেছেন।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন উপজেলার শেওলিয়া ব্রীজ এলাকা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের মো. আলীর ছেলে পারভেজ মিয়াকে (২০) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পরবর্তীতে একই দিন সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর এলাকা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মাজহারুল ইসলাম শিহাব (৫৫) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও জয়পুর এলাকার অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে জেল ও জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.