Sylhet Today 24 PRINT

আধুনিক শহর গড়তে নৌকা মার্কায় ভোট দিন : রাহেল চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২১

আধুনিক শহর গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী বলেন, ‘একটি আধুনিক, গতিময় শহর গড়তে ১৬ জানুয়ারি নৌকায় ভোট দিন। আমার ওপর আস্থা রাখুন, কাজের মাধ্যমে আমি তার প্রতিদান দেব। আপনাদের নিয়ে এই শহর গড়তে চাই।’

শুক্রবার নবীগঞ্জ শহরের মধ্য বাজার, শেরপুর রোড, ওসমানী রোড, মাছ বাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগকালে আওয়ামী লীগের প্রার্থী রাহেল চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।

প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগের এই প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিনরাত এক করে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান-পাট, সড়ক ও বাসা বাড়ীতে পায়ে হেঁটে গণসংযোগ করছেন। এ সময় মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা, ভালবাসা জানান, কেউবা দোয়া-আর্শীবাদ করেন।

শুক্রবার গনসংযোগ ও প্রচারণায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.