Sylhet Today 24 PRINT

হেলিকপ্টার চড়ে কনে নিয়ে এলেন ছাত্রলীগ নেতা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক ছাত্রলীগ নেতা বিয়ে করতে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি গিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বর সুয়াইব আহমদ উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি এবং সিলেট বারের আইনজীবী। আর কনে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

শনিবার দুপুরে তিনি উপজেলায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে হেলিকপ্টার চড়ে কনের বাড়িতে যান। এরপর বিকেলে সেখান থেকে হেলিকপ্টার চড়ে কনে নিয়ে নিজের বাড়িতে আসেন। কনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামে। সিলেট নগরের চন্ডিপুল কুশিয়ারা কনভেনশন হলে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

হেলিকপ্টারে চড়ে বর কনের বিয়ের আয়োজনে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়। এলাকার অনেকে লিকপ্টার চড়ে আসা বর-কনেকে দেখতে ভীড় জমান।

বরের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ বলেন, আমরা চার ভাই চার বোনের মধ্যে বর সবার ছোট। তাই আদর করে ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার করে বরযাত্রা ও কনে নিয়ে আসার আয়োজন করা হয়। ঢাকা থেকে ভাড়া করে হেলিকপ্টার আনা হয়।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতূহলী ও উৎসুক লোকজনের ভিড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

চিতুলিয়া গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ জানান,উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে আয়োজনে লোকজনের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। অনেকেই হেলিকপ্টার ও বর কনেকে দেখতে ভীড় জমান। গ্রামবাসীর মধ্যে কিছুটা আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছিল। কৌতুহলী ও উৎসুক লোকজনের ভীড় সামলাতে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.