Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী জনগণের সেবক হিসেবে কাজ করছেন: মাসুক উদ্দিন আহমদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২১

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের সরকার সব সময় দেশের মানুষের কল্যানে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণ কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের উদ্বুদ্ধ করে শীতার্ত জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এমতাবস্থায় সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন।

তিনি শনিবার (২ জানুয়ারি) ১৭নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাণ তহবিল হতে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

অন্যান্যের উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি আব্দুল মালিক সুজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের মধ্যে শামসুল আলম সামসু, বাদশা মিয়া, লাকি আহমদ, মহসিন আহমেদ চৌধুরী, কামাল বক্স। এছাড়াও ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সমাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.