Sylhet Today 24 PRINT

নগরী থেকে আইনজীবীর মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০২১

সিলেট নগরের বাগবাড়ি থেকে এক আইনজীবীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে নগরের বাগবাড়ি থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মুমিনুর রহমান টিটুর মটরসাইকেল চুরি হয়ে যায়।

টিটু জানান, তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে যুগ্ম সম্পাদক -২ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার সন্ধ্যায় নিজের লাল রংয়ের হিরো গ্লামার মটরসাইকেল (নং-সিলেট হ-১৩-৬৪১০) নির্বাচনী প্রচার কাজে বাগবাড়ি গিয়েছিলেন। একটি স্থানে মটরসাইকেলটি রেখে নির্বাচনী প্রচার কাজ চালিয়ে কিছুক্ষণের মধ্য মটরসাইকেলটি রাখার স্থানে ফিরে এসে সেখানে মটরসাইকেলটি আর খুজেঁ পাননি।

এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.