Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৬ মাদকসেবীর জেল জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৩ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ জনকে আটক করে তিন দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ১টায় উপজেলার পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।’

রোববার গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক মোহাম্মদ এমদাদুল্লাহর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক সেবনের অপরাধে সুয়ার মিয়া (৪৫), রামলাল (২৫), সানাই মাদ্রাজী (৩২), বাবুল বড়াইক (৩৫). কাজল বাউরী (৪৫) ও ছোটবাবুকে (২৮) আটক করা হয়। আটক হওয়া মাদকসেবীদের কাছ থেকে ১ লিটার চোলাই মদ ও গ্লাস উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.