Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৫

সিলেটের ওসমানীনগরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী মোছা. জাবেদা খাতুন (৪০)। রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জানা যায়, রবিবার সকালে ঘরে জাবেদা খাতুন একাই ছিলেন। সকাল ১১ টার দিকে জাবেদার বড় মেয়ে বাড়িতে এসে তার মাকে গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। মেয়ের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে ঘরের মধ্যে জাবেদার গলাকাটা লাশ দেখতে পান। সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম.এ. জি ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের পরিবারের দাবি, জবেদা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন বলে জানান। তবে নিজে গলা কাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে নিহতের ভাই আব্দুস শহীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.