Sylhet Today 24 PRINT

সিলেটের কয়েকটি এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবদেক  |  ০৪ জানুয়ারী, ২০২১

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (৪ জানুয়ারি) দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজের জন্য সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বিদ্যুৎহীন থাকবে এসব এলাকা।

এ বিষয়ে রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হয়।  

সংস্কার কাজের জন্য সোমবার সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.