Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়।

র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে আলোচসভা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী সাফরোজ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, খলিল কামালী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ আহমদ, ইসলাম উদ্দিন জসিম, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান,কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, কামরান, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ,সাধারণ সম্পাদক রাজ শেখর পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক রুকন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত গনি, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.