Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে গত রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

অভিযানকালে আচরণবিধি ভঙ্গ করায় ৪ জন কাউন্সিলর প্রার্থীকে ৪টি মামলায় সর্বমোট ৪০০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একইসাথে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.