Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় এবার আ.লীগের বিদ্রোহী ও বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা!

কুলাউড়া প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২১

কুলাউড়া পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ও  বিএনপির ধানের শীষের প্রার্থীসহ তিন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচারণায় জীবন্ত প্রতিক ব্যবহার, প্রতিকে আলোকসজ্জা করা, অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার ও গাছে পোস্টার লাগানোর দায়ে বর্তমান মেয়র বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শফি আলম ইউনুস (নারিকেল গাছ) ১০ হাজার টাকা ও বিএনপির প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদকে (ধানের শীষ) ১০ হাজার টাকা এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুছকে ৪ হাজার টাকা, ৭নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী হারুনুর রশীদকে ৫ হাজার টাকা ও বকস মান্নাকে ৫ হাজার টাকাসহ মোট ৫জন প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য রোববার রাতে আওমীলীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী অচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.