Sylhet Today 24 PRINT

আ’লীগ সরকার উন্নয়নের সরকার : নাদেল

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২১

স্বাধীনতা, গঠনতন্ত্র ও উন্নয়নের মার্কা নৌকা। নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। নৌকা মার্কায় ভোটে দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে আসুন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এক পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিরেক্টর ও নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল এসব কথা বলেন।

এর আগে তিনি জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে প্রচারণা চালান ও নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.