বড়লেখা প্রতিনিধি | ০৫ জানুয়ারী, ২০২১
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার দ্বিতীয়বারের নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছেন পূর্বাঞ্চলীয় জনপদ ডিমাই এলাকার সর্বস্তরের জনসাধারণ।
গত সোমবার (০৪ জানুয়ারি) রাত ৮টায় ডিমাই ওসমানীবাজারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
বিশিষ্ট মুরব্বি নুরুল মতিন ঠাকুরচান্দ’র সভাপতিত্বে এবং নাজিম উদ্দিন ও হাবিবুর রহমান হাবিবের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট ইয়াছিন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহ-কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা মকবুল হোসেন নীল, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম সজল, সাবেক ছাত্রলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছাত্রলীগ নেতা রেহান পারভেজ রিপন, সাংবাদিক জালাল আহমদ, ইউপি আওয়ামী লীগের আইন সম্পাদক ৮ নম্বর ওয়ার্ড মেম্বার সৈয়দ লুৎফুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ফখরুল আলম, নাজিম উদ্দিন। সৈয়দ লুৎফুর রহমান ও হাজী আছদ্দর আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিতসহ সকল অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে গ্রামের ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।