Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র-কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৫ জানুয়ারী, ২০২১

আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ের ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর সমর্থককে ১৩ হাজার টাকা ও এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয়কে ১ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৃথক চারটি মামলায় তাদের এ জরিমানা করেন।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী মাঠ পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্নব মালাকার পৃথক তিনটি মামলায় তিন মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা করেন। এদের মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জুয়েল আহমদের সমর্থককে ৫ হাজার টাকা, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হেলাল মিয়ার সমর্থককে ৫ হাজার টাকা, আওয়ামী লীগের অপর বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী আচরনবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীর আত্মীয় সোহেল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করেছেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.