Sylhet Today 24 PRINT

রিকশা চলাচল বন্ধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, চালুর দাবিতে গণস্বাক্ষর

কোর্ট পয়েন্ট-চৌহাট্টা সড়ক

নিজস্ব প্রতিবেদক  |  ০৫ জানুয়ারী, ২০২১

জিন্দাবাজারসহ আশপাশ এলাকা রিকশা চলাচল বন্ধ হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন এই এলাকার ব্যাবসায়ীরা। তা নিরসন ও পুনরায় রিকশা চলাচলের দাবিতে জিন্দাবাজর এলাকার বিভিন্ন মার্কেট বিপনী বিতানসহ সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।

৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মো. সাজুওয়ান আহমদ, মো. গোলাম মাসুক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মাসুদ খান, আবু বক্কর টিটু, মো. রুপম খান, হারুন লোদি, ফরহাদ চৌধুরী, অলিউর রহমান, মো. হাসিব, মো. তুরন, মো. মারুফ হোসেন, দেলওয়ার খাঁ, হাবিবুর রহমান, মো. রফু মিয়া, মো. ফয়জুর রহমান, মো. ঝুমা আহমদ, মাছুম জোয়ারদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.