Sylhet Today 24 PRINT

হাইড্রোলিক হর্ন বন্ধের জন্য লিফলেট ও স্টিকার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২১

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই রোকনুজ্জামান (পিপিএম) বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড এবং আশপাশ এলাকায় অনৈতিক কার্যকলাপ, মাদক ব্যবসা, ছিনতাই রাহাজানিসহ কোনো অপরাধ করে কেউ ছাড় পাবেনা। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফাঁড়ি পুলিশ আরও কঠোর হবে। প্রয়োজনে অপরাধীদের আস্তানা সনাক্ত করে রেড দিয়ে তাদের গ্রেপ্তার করা হবে। ফাঁড়ি এলাকায় কোনো অপরাধীর স্থান নেই।

মঙ্গলবার হযরত শাহজালাল(র.) সেতুর ওভারব্রিজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির উদ্যোগে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হাইড্রোলিক হর্ন বন্ধের জন্য লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি পালন শেষে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে সৌজন্যে সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলী ওভারব্রিজের পূর্ব ও পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুক মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ-সাধারণ সম্পাদক মো.আলাল আহমদ মোহন, সাদিকুর রহমান, ধর্ম-বিষয়ক সম্পাদক মো. সালমান আহমদ, দপ্তর সম্পাদক অছিউর রহমান অমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গির আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.