Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৫ প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে দিরাই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, দিরাই বাজারে অভিযান চালিয়ে গ্রামীন রেস্টুরেন্টে ৬ হাজার, অনুকূল ফার্মেসী ১০ হাজার, লতিফ ফার্মেসী ৫ হাজার, রুচিতা রেস্টুরেন্টে ১০ হাজার এবং হাবিব বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ময় পৌরসভার রুবেল রেজাসহ দিরাই উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.