Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যালয় ভবন উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াহজ আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প-১ এর আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ৫টি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.