Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার-কমলগঞ্জ ভায়া চৈতন্যগঞ্জ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নাধীন ১ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে উপজেলার মুন্সীবাজার-কমলগঞ্জ ভায়া চৈতন্যগঞ্জ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়।

এসময়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.