Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে লাঘাটা নদী পুনঃখনন কাজের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে লাঘাটা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পতনউষার লাঘাটা নদীর স্টিল ব্রিজ এলাকায় নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৬৪ জেলার অভ্যন্তরস্থ নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (প্রথম পর্যায়) এর আওতায় লাঘাটা নদীর সর্বমোট ১২ দশমিক ৮শ’ ৩০ কি.মি. পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৬ কোটি ৩০ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে লাঘাটা নদীর পুনঃখনন কাজ শুরু হয় ২০২০ সনের শুষ্ক মৌসুমে।

নদী পুনঃখনন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান, কুলাউড়া আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ আহমদ বুলবুল, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.