Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার দুই দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় (লেচু বাগান) নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ রায়গড় এলাকার আকিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও একই এলাকার আমরোজ আলীর ছেলে আফজাল আহমদ (৩০)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৮) রয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.