Sylhet Today 24 PRINT

সিলেটে জাল টাকাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জানুয়ারী, ২০২১

সিলেটে ইয়াবা ও জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ থেকে তাকে করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে র‌্যাব-৯ সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি দল সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৫ হাজার টাকা এবং ২৭ হাজার টাকার টাকার জাল নোটসহ মো. রুবেল আহম্মেদ (৩৮) নামের একজনকে আটক করে।

রুবেল সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাশাইতলা গ্রামের মৃত শিপার আলীর ছেলে।  

পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.