Sylhet Today 24 PRINT

রাজনগরে ট্রাক উল্টে নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক উল্টে ট্রাকচালক মঞ্জু কালেখা (৩০) ও হেলপার বিদু নমসূত্র (৩৬) নামে দুইজন নিহত হয়েছেন।

রোববার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হামিনাবাদ চা বাগান এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার উপ-পরিদর্শক (এএসআই) রাজীব হোসেন এ দুর্ঘটনার বিষয়টি জানান।

তিনি জানান, রোববার রাতে কাজ শেষে চালক মঞ্জু তেলেঙ্গা বাসায় ফেরার পথে চা-বাগানের ১ নম্বর লাইনের রাস্তার একটি গর্তে চাকা পড়ে গিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে চালক মঞ্জু ও তার সঙ্গে থাকা বিন্দু নমসূত্র ঘটনাস্থলেই নিহত হন।

রাজনগর থানার এসআই আজিজুর রহমান জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া শেষকৃত্য করার ইচ্ছা প্রকাশ করায় লাশ দু’টি চা-বাগান কর্তৃপক্ষের নিকট করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মেম্বার মুনসেফ আলীর হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.