Sylhet Today 24 PRINT

লন্ডনের ৩৪ যাত্রী নিয়ে সিলেটে বিমানের আরও একটি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২১

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফের লন্ডন থেকে ৩৪ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। যাদের মধ্যে ২৮ জনই সিলেটের। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিজি-২০২ ফ্লাইটটি।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ৯টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে। এই ফ্লাইটে আসা ৩৪ যাত্রীর মধ্যে ২৮ জনই সিলেটের।এদিকে বাকী ৬ যাত্রী নিয়ে সকাল ১০টা ৩০ মিনিটে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে।

বিজ্ঞাপন

এদিকে বিমানবন্দরের সিলেটের ২৮ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা। বর্তমানে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন. ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী ও ৪ জানুয়ারি ৩৮ যাত্রী নিয়ে বিমানের চারটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিনদিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪, ২০২ ও ৪২ জন ছিলেন সিলেটের যাত্রী। বাকিরা ঢাকায় চলে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.