Sylhet Today 24 PRINT

নগরের ফ্রি ওয়াইফাই জোন সিসিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২১

সিলেট নগরের ১২৬ টি ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থাপনা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে “ডিজিটাল সিলেট সিটি প্রকল্প” এর কর্মকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আলোচনা হয়।

সিসিকের সম্মেলন কক্ষে এ সভায় ওয়াইফাই জোন সিসিকের নিকট হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। উপস্থিত ছিলেন “ডিজিটাল সিলেট সিটি প্রকল্প”এর প্রকল্প পরিচালক  মহিদুর রহমান খান, উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ।

আরো উপস্থিত ছিলেন এসসিসির সহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, বিসিসি সিলেটের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, ইনফোসরকার-৩ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট মনিরুজ্জামান তনু, ভেন্ডর প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের কর্মকর্তাবৃন্দসহ এসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা থেকে নগরবাসীকে ফ্রি ওয়াইফাই ব্যবহারের অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.