Sylhet Today 24 PRINT

১৭ বছর পর কমিটি পেল তাহিরপুর ছাত্রদল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২১

২০০৩ সালের পর নতুন কমিটি পেল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া স্বাক্ষরিত কমিটিতে আবুল হাসান রাসেলকে আহ্বায়ক ও আসাদুজ্জামান মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৯ জন যুগ্ম আহবায়ক ও ১০ জন সদস্য রাখা হয়েছে।

একই সময়ে সুজন মিয়াকে আহ্বায়ক ও আরিফুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে বাদাঘাট সরকারি কলেজ শাখা ও মহিউদ্দিন আলমগীরকে আহ্বায়ক ও তারিকুল হাসান রনিকে সদস্য সচিব করে জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেয় সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

উপজেলার এ তিনটি আহ্বায়ক কমিটিকেই আগামী ৬০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি, কলেজের বিভিন্ন বিভাগ, অনুষদের কমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.