Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে গাড়িচাপায় নারীর মৃত্যু

আজমিরীগঞ্জ সংবাদদাতা |  ০৭ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম পুতুল বেগম (৫০), তিনি উপজেলার শুক্রীবাড়ি এলাকার মফিজ মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে পুতুল উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জগামী একটি পিকআপ চাপা দিলে তিনি আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ পিকআপ আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.