Sylhet Today 24 PRINT

অনুমোদন পেলো সিলেট জেলা ও মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০২১

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি ইউনিটের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের ও ১৩ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের কাছে জমা দেন সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

দীর্ঘ যাছাই-বাছাই শেষে প্রায় ৪ মাস পর কমিটি দুটির অনুমোদন দেওয়া হলো।

এরআগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর নগরীর আলীয়া মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মহানগরে সভাপতি প্রার্থী ছিলেন ৪ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১২ জন এবং জেলার সভাপতি প্রার্থী ছিলেন ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে সমঝোতার মাধ্যমে সম্মেলনে ঘোষিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি হন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হন মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খাঁনকে দায়িত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.