Sylhet Today 24 PRINT

বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০২১

সিলেটের বিমানবন্দর সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সাড়ে ৮টায় এই সড়কের মালনীছড়া চা-বাগান মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে এই সড়কে একটি নম্বরবিহীন একটি মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রোঃ-গ-৩৫-৩৯৯৮) সংঘর্ষ হয়। আহতরা দুজনই মোটরসাইকেল আরোহী।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করােছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি বলে জানিয়ছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি বলেন, দুর্ঘটনায়কবলিত গাড়ি দুটি উদ্ধার পূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.