Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গ্যাস লাইন লিকেজ, আতঙ্ক

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০২১

গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনী এলাকায় ড্রেনের উন্নয়নের কাজ করতে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজের সৃষ্টি হয়। এ খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক দেখা দেয়।
 
শুক্রবার রাত ৮টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনীর ভাই ভাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয় এবং আশেপাশে কেউ আগুন না ধরাতে মাইকে আহবান করে।  

এসময় দুর্ঘটনা এড়াতে  উপজেলায় প্রায় ঘন্টা খানেক বিদ্যুৎ বিদ্যুৎ করা হয়। পরে খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এসে গ্যাস লাইনের লিকেজ মেরামত করলে পৌরবাসীর আতংকের অবসান ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.