Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর আ.লীগের সদস্য হলেন মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২১

সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রথম সদস্য করা হয়েছে সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে। একই সাথে সিলেট জেলা আওয়ামী লীগের কমিটিতে উপদেষ্টা হিসেবেও রাখা হয়েছে তাকে।

শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ দুই কমিটি অনুমোদন করেন।

গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তবে এতোদিন দলীয় কোনো পদে ছিলেন না তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.