Sylhet Today 24 PRINT

বিতর্কে সাফল্য কুড়াচ্ছে ওসমানীনগরের মেয়ে

ওসমানীনগর প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২১

বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনছে সিলেটের ওসমানীনগরের মেয়ে প্রিয়া দেব। সে জাতীয় পর্যায়ে পরপর তিনটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে।  

সে ওসমানীনগরের রবিদাস গ্রামের নীতিশ দেব এবং চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা করের মেয়ে এবং প্রাইম এশিয়া ইউনির্ভারসিটির আইন বিভাগরে দ্বিতীয় বর্ষের ছাত্রী।

প্রিয়া দেব সম্প্রতি এটিএন বাংলার “অর্থপাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা’ শীর্ষক ইউসিবি পার্লামেন্ট বিতর্কে প্রথম স্থান অর্জন করে। গত বছর  প্রথম আলো বন্ধু সভা কর্তৃক ৮ বিভাগের ৮৯ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত ‘জাতীয় বারোয়ারী প্রতিযোগিতা’য় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে এককভাবে চতুর্থ এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এর আগে গাজীপুর ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘প্রতীতি জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগীতা’য় অংশ নিয়ে অসাধারণ যুক্তি উপস্থাপন ও খন্ডন করে ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হারিয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়। এছাড়া সে বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হয়।

প্রিয়া দেব জানায়, মা, বাবা, শিক্ষক এবং সহপাঠী ও শুভাকাংখিদের উৎসাহে এতদূর যাওয়া সম্ভব হয়েছে। এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সে।
প্রিয়া দেবের মা সীমা কর বলেন, আমি নিজেই একজন সংস্কৃতি কর্মী। প্রিয়া ছোট বেলা থেকেই সংস্কৃতিচর্চার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.