নবীগঞ্জ প্রতিনিধি | ১১ জানুয়ারী, ২০২১
ফাইল ছবি।
বাংলাদেশ মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেন, ‘বিএনপির দুই গুণ সন্ত্রাস আর মানুষ খুন। ওদের কাছ থেকে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না। বিএনপি ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস আর নৈরাজ্যে ভরে যায়।’
তিনি বলেন, ‘দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তিতে বসবাস করতে চায়, ভোট ও ভাতের অধিকার চায়। সেই অধিকারকে অক্ষুন্ন রাখতে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই আগামী ১৬ জানুয়ারীর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে এসব সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দিতে হবে।’
তিনি ১০ জানুয়ারি রবিবার বিকেলে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে গনসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে অপু উকিল বলেন, ‘বিগত ২০০১ সালের নির্বাচনে দেশে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার ফলে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন সঠিকভাবে দুর্গাপুজাসহ ধর্মীয় অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করতে পারেননি। তাই ধর্মীয় স্বাধীনতা পেতে হলে পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খছরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় সদস্য শাহেদ গাজী, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যন অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোল আহমদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ওহি চৌধুরী, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমদ, শৈলেন্দ্র কুমার দাশ প্রমুখ।