Sylhet Today 24 PRINT

আজ সিলেটে বৃষ্টি হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২১

আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের চার বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অস্থায়ীভাবে অংশকি মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিলেট ছাড়া অন্য বিভাগগুলো হলো- রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও খুলনা বিভাগের মংলায় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট শ্রীমঙ্গলে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোলায় ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.