Sylhet Today 24 PRINT

পুকুরপাড়ে যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক  |  ১১ জানুয়ারী, ২০২১

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে মাসুদ রানা (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালের মর্গে প্রেরণ করে। নিহত মাসুদ রানা নির্মাণ শ্রমিক। চট্টগ্রাম মহানগরীর আব্দুর রতিফ সড়কের নিমতলার বাসিন্দা মতিউর রাহমান ছেলে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  এসময় পুলিশ নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র, একটি স্বর্ণের আংটি, মোবাইল সেট ও ১১৭০ টাকা জব্দ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.