Sylhet Today 24 PRINT

সিলেটে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ১১ জানুয়ারী, ২০২১

সিলেটে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে আটটার সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ এলাকা থেকে মো. জাহাঙ্গীর নামক এক ব্যক্তি ট্রাকে বালু বহন করে সুনামগঞ্জ জেলার দিরাই যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। জাহাঙ্গীর গাড়ি নিয়ে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখীস্থ বাঁশবাড়ী গলির মুখে আসামাত্রই গাড়ি দাঁড় করিয়ে এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার সুন্দর আলীর কলোনীর বাসিন্দা তাহের আলীর ছেলে হাসান আলী (২২), মজুমদারি এলাকার সালমান আহমদ (বুদু)-এর ছেলে আদহাম আহমদ (১৮), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার সুবলাগাঁও (গোবিন্দগঞ্জ)-এর মৃত আজিজুর রহমানের ছেলে রুবেল ওরফে ডেকা রুবেল (২৫), এয়ারপোর্ট থানার চৌকিদেখী আখড়াগলি এলাকার আরমান (২০), একই এলাকার ফোকন মিয়ার ছেলে রিয়াজ (২০), চৌকিদেখী, মানিক মিয়ার কলোনীর বাসিন্দা সাগর (২২) সহ আরো ২/৩ জন একযোগে ধারালো চাকু ধরে জাহাঙ্গীরকে ভয় দেখিয়ে জোরপূর্বক তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২ শ টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশ ছিনতাইকৃত মোবাইল ফোন ও টাকাসহ আসামি হাসান আলী (২২)-কে গ্রেপ্তার করে।   

এই বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.