গোলাপগঞ্জ প্রতিনিধি | ১১ জানুয়ারী, ২০২১
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর সহ ৬১ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা রিটার্নিং ও নির্বাচন অফিসার ফয়সল কাদের প্রতীক বরাদ্দ দেন।
গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ নৌকা প্রতীক ও বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের ধানের শীষ প্রতীক আগেই নিশ্চিত হয়ে যায়।
এ নির্বাচনে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল গত উপ-নির্বাচনের মত এবারও জগ প্রতীক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীক পেয়েছেন।
এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৭ প্রার্থী পুরুষ কাউন্সিলর ও ৩টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।