Sylhet Today 24 PRINT

নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো দুজনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০২১

সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।

এদিকে এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। গাড়ি ভাঙচুর করছেন তারা। অন্তত চারটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শত শত মানুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.