Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে লেগুনা চাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জ সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জের ধামোধরতপি এলাকায় লেগুনাগাড়ির নিচে চাপা পড়ে পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধামোদরতপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া (৩১) উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

নিহত লিটন মিয়া জেলার ছাতক উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামের মৃত তখলুছ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ধামোধরতপি এলাকায় জাউয়াগামী যাত্রীবাহী একটি লেগুনা গাড়ি পথচারী লিটনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, লেগুনা চাপায় এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.