Sylhet Today 24 PRINT

নিয়ন্ত্রণহীন ট্রাক ভেঙে দিলো হুমায়ুন রশীদ চত্বর

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০২১

সিলেটের কদমতলী হুমায়ুন রশিদ চত্বরে সোমবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পণ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১১-৮৮৩২) নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরের ভেতরে ঢুকে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় গোলচত্বরটি।

ট্রাকটি রাস্তা থেকে প্রায় এক ফুট উঁচু গোল চত্বরের রেলিং ভেঙ্গে উপরে উঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়।

উপস্থিত পথচারীদের কাছ থেকে জানা যায়, দ্রুত গতিতে আসা সিলেট অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে লোহার ব্যারিকেড ভেঙ্গে প্রায় এক ফুট উঁচু চত্বরে উঠে গোলচত্বরের ভিতরে ঢুকে পড়ে। এরপর চত্বরে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ট্রাকটি আটকা পড়ে এবং ট্রাকের সম্মুখ ভাগ দুমড়েমুচড়ে যায়।

পথচারীরা জানান, এতে ট্রাকের চালক আহত হয়েছেন। পরে উপস্থিত লোকজন তৎক্ষণাৎ চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে চালকের কোন পরিচয় জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.