Sylhet Today 24 PRINT

সুবিদবাজারে ট্রাকচাপায় নিহতদের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক  |  ১২ জানুয়ারী, ২০২১

সিলেট নগরেরর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকায় বেপরায়া ট্রাকের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় মিলেছে।

নিহতরা হলেন সজিব (২৫) ও লুৎফুর (২০)। তাদের দুজনই নগরের জালালাবাদ এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় এবং লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।

সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তারা দুজন প্রাণ হারান। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।


ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করেন তারা এছাড়া ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করেন। ঘণ্টখানেক চেষ্টার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.